র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর নিজস্ব ফ্যাক্টরীতে উৎপাদিত ৪৮টি ভিন্ন ভিন্ন কালার ও সাইজের DAEWOO, KELVINATOR & RANGS ব্র্যান্ডের রেফ্রিজারেটর বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক GRAND LAUNCHING করলো সনি-র্যাংগস"
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬।
বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র্যাংগস, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ, র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর নিজস্ব ফ্যাক্টরীতে উৎপাদিত ৪৮টি ভিন্ন ভিন্ন কালার ও সাইজের DAEWOO, KELVINATOR & RANGS ব্র্যান্ডের রেফ্রিজারেটর বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলো।
১৯৮৪ সাল থেকে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফলতা ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন এবং বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালে সিলেট হাই-টেক পার্কে ১২০ একর -এর অধিক জায়গা নিয়ে নির্মাণ করা হয় ইউরেপিয়ান প্রযুক্তির নির্ভর সর্বাধুনিক রেফ্রিজারেটর ফ্যাক্টরী। ২০২৫ সালে ৬টি র্যাংগস এবং ৪টি কেলভিনেটর ব্র্যান্ডের ফ্রিজ নিয়ে যাত্রা শুরু করলেও গ্রাহকদের চাহিদা অনুযায়ী এ বছরও ১৭০ লিটার থেকে ৩৭৭ লিটার রেঞ্জের ২৫টি নতুন মডেলের রেফ্রিজারেটর সহ সর্বমোট ৪৮টি ভিন্ন ভিন্ন কালার ও সাইজের DAEWOO, KELVINATOR & RANGS ব্র্যান্ডের রেফ্রিজারেটর বাংলাদেশের বাজারে নিয়ে আসছে।
সনি-র্যাংগস-এর সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন উক্ত অনুষ্ঠানের GRAND LAUNCHING করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজনেস পার্টনার, সম্মানিত ব্যক্তিবর্গ এবং ডিলারগণ।